মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ সমাবেশের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির এবং এ অঙ্গ সংগঠন।
সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান, মোতালেব মিয়া, মনিরুজ্জামান, মিজানুর রহমান, সাফির উদ্দিন মজনু, কামরুজ্জামান ভুঁইয়া মাসুম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সেলিম হোসেন দিপু, সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাশুকুল ইসলাম রাজিব ও আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে নেতাকর্মীরা বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করেন। র্যালী মোগড়াপাড়া চৌরাস্তা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করেন।
আপনার মতামত দিন