রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বোনের সাথে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৪) নামের এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বাড়ির পাশ্ববর্তী বিলে এ ঘটনা ঘটে। সে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করেছেন।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে  শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর বিকেল পৌনে চারটার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া বোন ইভা আক্তার বলেন, তার বোন সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরনের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। তাকে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন,পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD