মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা জামায়াতের অসংখ্য নেতা কর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মোগাপাড়া স্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর ৫ দফা সুস্পষ্ট দাবি মেনে না নেয়া হলে আরো কঠোর কর্মসূচি দিতে জামায়াতে ইসলামী বাধ্য হবে। অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণজনক রাষ্ট্র কায়েম করতে চায়। সুতরাং জামায়াতে ইসলামীর ন্যায় সংগত দাবি নেন। না হলে ২০২৫ এর ফেব্রুয়ারীতে ঘোষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মোঃ মুন্না , নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, সোনারগাঁও উপজেলা উত্তরের জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া , দক্ষিণের সভাপতি মাহবুব মোল্লা , উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের অনেক নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, অনেকে বলে এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্ত আপনারা জানেন এই সরকার কোন তত্বাবধায়ক সরকার নয়। এই সরকার বিপ্লবী সরকার সুতরাং বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে, সংস্কার না হলে এই সরকার পুরোপুরি ব্যর্থ হবে।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মোঃ মুন্না বলেন, আমরা মনে করেছিল ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিজমের বিদায় হয়েছে কিন্তু দুঃজনক হলেও সত্য যে, আমরা লক্ষ্য করছি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার কারণে আবার ফ্যাসিজমের সৃষ্টি হচ্ছে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালী (চজ সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতের নৃশংসতা ও হত্যাকাণ্ডের দোষীদের বিচার কার্যকর করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD