নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।
সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ বুকলেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, খোকা মোল্লা,স্বাধীন মোল্লা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব,মাহবুব হোসেন লিমান,সনমান্দী ইউনিয়ন যুবদলের ২ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার,সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সোহান সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন