রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে বিএনপি প্রার্থীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থীর আজহারুল ইসলাম মান্নানের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে শনিবার  বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সমাবেশে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি  মো. রফিকুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা , সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, ডা. মিজানুর রহমান, আলী আজগর, মাসুম রানা, জয়নাল আবেদীন, পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু প্রমুখ। অনুষ্টানে  সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর  ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, দল মূল্যায়ন করেছেন। দল সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জবাসীকে মুল্যায়ন করেছে।  বিএনপির র্দূূদিনে সকল নেতাকর্মীদের পাশে ছিলাম আমি। আপনেরা আমাকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে এ আসন উপহার দিবো। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সকলে আজ ঐক্যবদ্ধ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD