শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ প্রার্থীর মধ্যে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষনা দেয়া হয়। যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়ন পত্র বাতিল করেন নির্বাচন কমিশন। তাঁর মনোনয়ন পত্রে যথাযথ তথ্য না থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়। এ আসনে অপর ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ্, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, গণ অধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান, জনতার দলের আবদুল করীম মুন্সী, আমার বাংলাদেশ আরিফুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁও নিউজকে জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। এর মধ্যে যাচাই বাছাইয়ে ১০ জনের মনোনয়ন পত্র বৈধ। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তিনি যে কাগজগুলো জমা দিয়েছেন তা অসম্পূর্ণ ছিল। তাই তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। তিনি চাইলে আপিল করতে পারেন।
আপনার মতামত দিন