শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়। নিহতের নাম সুবাস চন্দ্র দাস (৩৯)। সোমবার দুপুরে মহাসড়কের ত্রিবর্দী এলাকার মেঘনা ইকোনোমিক জোনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুবাস চন্দ্র দাস কুড়িগ্রামের নাগেশ্বরীর দক্ষিন রামখানা এলাকার অগন্তি দাসের ছেলে। সে সোনারগাঁও পৌরসভার বসুরবাগ এলাকায় ভাড়া থাকে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে মহাসড়কের ত্রির্বদী এলাকায় দিয়ে ইজিবাইকটি পারাপার হচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) ইজিবাইককে ধাক্কা দিলে দুমুড় মুচড়ে যায়। এসময় বাসের চাপায় ইজিবাইক চালক সুবাস চন্দ্র দাস ঘটনাস্থলে নিহত হয়।

তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও বাসের চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD