বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
তিনি শ্রেণি কক্ষে পাঠদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির সাথে বাংলাদেশের শিক্ষা পদ্ধতির পার্থক্য তুলে ধরেন। কিভাবে পাঠদানকে আরো বেশি যুগোপযোগী করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠদানে আগ্রহী হয়ে ওঠে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কর্মকৌশল নিয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
অনুষ্ঠানে সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদ।
তুহিন মাহমুদ বলেন, সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশনের শিক্ষকদের পাঠদানের মান বৃদ্ধি করার জন্যই মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ ধরেনের কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করিএ কার্যক্রমের মাধ্যমে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের শিক্ষার মান উন্নয়ন হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, কলেজ শাখার শিফট ইনচার্জ সহকারী অধ্যাপক মো. নূরুল হক, স্কুল শাখার শিফট ইনচার্জ অলক কুমার সাহা ও কলেজ শাখার সহকারী অধ্যাপক শফিকুল ইসলামসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD