নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারনা চালান।
সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের নেতৃত্বে নেতৃত্বে ব্যাপক শোডাউন করে। তিনি নির্বাচনী গন মিছিল বের করেন।
গন মিছিলটি সোনারগাঁও সরকারী কলেজ থেকে শুরু করে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে রেজাউল করিম ঘোড়া প্রতীকের ভোট প্রার্থনা করেন। মিছিলে অসংখ্য নারী সমর্থক অংশ নেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিআইপি শিল্পপতি মোহাম্মদ বজলুর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বিএনপি নেতা আতাউর রহমান, আলী আহমেদ মেম্বার, নূর নবী মাস্টার, সানোয়ার হোসেন, ফারুক আহমেদ তপন, পনির হোসেন, মোবারক হোসেন রাজা প্রমুখ।
আপনার মতামত দিন