শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ২১ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২১ হাজার ৩শ’ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের সোনারগাঁও থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের চান্দগাঁও থানার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদের ছেলে মো. সেলিমউদ্দিন ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৫নং ক্যাম্পের মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন। এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার একে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD