রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে আগুনে ১৮ পরিবারের বসতঘর ভূষ্মিভূত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ল ১৮ পরিবারের বসতঘর। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই স্বর্ণলংকার, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার বেশি সম্পদ ভূষ্মিভূত হয়ে যায়।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় নূরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্টিটে আগুন লাগে। মূর্হুতের মধ্যে ১৮টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাণ নিয়ে বের হতে পারলেও একটি কাগজও তারা উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন জুম্মান মিয়া, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে ১৮টি পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হয়েছেন। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্থদের প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD