বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুনা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  শনিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি। অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুন ধরছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে অবৈধ চুনা ভর্তি একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। আগুনে বেশ কিছু চুনা পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা লোকজন স্থান ত্যাগ করেন। পরে স্থানীয় ও ট্রাকে থাকা লোকজন মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চুনা ভর্তি ট্রাকটি সোনারগাঁওয়ে পিরোজপুরের মেঘনা এলাকায় একটি অবৈধ চুনা কারখানা থেকে চুনা নিয়ে সিদ্ধিরগঞ্জে যাচ্ছিল। পথে এ দূর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুনের ঘটনায় কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোন ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD