বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে মাদক নির্মূলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক নির্মূলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটির বাড়ী এলাকায় এ সভায় প্রধান অতিথি হিসেসে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মহিববুল্লাহ। ওসি সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মুলে কাজ করার আহবান জানান।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আস্থা ফিডের পরিচালক ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু, সোনারগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. রিফাত, তালতলা তদন্ত কেন্দ্রের এস আই সেলিম মিয়া, এ এস আই রিফাত হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বকর, নোয়াগাঁও সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক শহিদুল্লাহ মিয়া প্রমুথ।

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। মাদক ও অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে মিডিয়াকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD