শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ের পাশে ফয়েজ মিয়া (২৫) নামের এক যুবকের মারদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ফয়েজ মিয়া আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া গ্রামের মো.ওসমান গনির ছেলে।
জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা এলাকায় শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে যুবক ফয়েজ মিয়া নিখোঁজ হন। পরে তার মরদেহ এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁওয়ে সিংলাবো এলাকায় পড়ে থাকতে গিয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে এলাকাবাসী পুলিশে জানায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, দ্বন্দ্বের জের ধরে দুর্বৃত্তরা হত্যা করে তার মরদেহ এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে মরদেহের পরিচয় সনাক্ত না হলেও পরে পরিচয় মেলেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা গ্রহন করা হবে। তিনি আরো জানান, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত দিন