শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক- বালিকা) এ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁওয়ে আমিনপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  টুর্নামেন্টে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। এদের মধ্যে ফাইনালে দুই গ্রুপে ৪টি দল অংশ নেন।
টুর্নামেন্টে বালকদের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় মোগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন এমপি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর ইসলাম সেন্টু।
এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD