বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৩ গ্রামে পবিত্র ঈদুল আজহা পালন সোনারগাঁওবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোহাম্মদ বজলুর রহমান সোনারগাঁওয়ে ১৪৮ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে  সংস্কৃতি প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক সংস্কারের সুযোগে এশিয়ান হাইওয়েতে ডাকাতির ঘটনায়  ৭ ডাকাত গ্রেফতার সোনারগাঁওয়ে দুই ডাকাত সর্দার গ্রেফতার নারায়ণগঞ্জে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক তানজিম হোসেন মোল্লা গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন সোনারগাঁওয়ে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত ভোরের পাখি সোনারগাঁও এর  প্রধান কার্যালয় উদ্বোধন

সোনারগাঁওয়ে ২৩ গ্রামে পবিত্র ঈদুল আজহা পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়েছে। আর এ ঈদ উদযাপন করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।
বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।
খুতবায় তিনি বলেন, আমরা কোন দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে একই নিয়মে আমরা ঈদ পালন করে আসছি।
গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সে হিসাব অনুযায়ী ঈদ পালন করি। মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।
সাদিপুরের নয়াপুর জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান বলেন, আমরা প্রায় ২০ পরিবার প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও আজ ঈদুল আজহা উদযাপন করব।
এছাড়া উপজেলার সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড়বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নের চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD