বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরে নির্মাণাধীন মসজিদের  ছাদ ঢালাইয়ের উদ্ধোধন করলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার  সকালে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনের সার্বিক তত্তাবধানে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন সোনারগাঁও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ।
এ সময় ভবনাথপুর গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান উদ্ধোধনকালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা  শিব্বির আহমেদ, ভাটিবন্দর মাদরাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, মোয়াজ্জিন রফিকুল ইসলাম,  মসজিদ কমিটির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আবদুল বাতেন, বর্তমান সভাপতি তাবারক হোসেন ভুইঁয়া,  সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খোরশেদ আলম,  কোষাধাক্ষ আফজাল হোসেন,,  সিরাজুল ইসলাম মোল্লা,সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম, গোলাম রাব্বানী, আঃ মতিন, হাকিম মাস্টার, ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের,রবিউল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, মোহাসিন সরকার,  নবীন হোসেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, মসজিদের ৯০ শতাংশ জায়গায় মধ্যে  ১৯ শতাংশ জায়গা জুড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায়  প্রায় ৮৪০০ বর্গফুট ছাদের  ঢালাই কাজের উদ্ধোধন করা হয়। এ সময় মসজিদটি তৈরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবানের সহায়তা কামনা করেন মসজিদ কমিটি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD