সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর জানাজা ও দাফন আটকে দিলেন বিএনপি নেতা সোনারগাঁওয়ে বিকাশের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ,  যুবক নিহত  সোনারগাঁওয়ে ২৩ গ্রামে পবিত্র ঈদুল আজহা পালন সোনারগাঁওবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোহাম্মদ বজলুর রহমান সোনারগাঁওয়ে ১৪৮ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে  সংস্কৃতি প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক সংস্কারের সুযোগে এশিয়ান হাইওয়েতে ডাকাতির ঘটনায়  ৭ ডাকাত গ্রেফতার সোনারগাঁওয়ে দুই ডাকাত সর্দার গ্রেফতার নারায়ণগঞ্জে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক তানজিম হোসেন মোল্লা

সোনারগাঁওয়ে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর জানাজা ও দাফন আটকে দিলেন বিএনপি নেতা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মৃত ব্যবসায়ীর
জানাজা ও দাফন কার্যক্রম সাময়িকভাবে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে।
পাওনা টাকা আদায়ের দাবিতে স্থানীয় ওই বিএনপির নেতা সায়েম প্রধান এ জানাজা ও দাফন কার্যক্রম বাধা প্রদান করে। পরে মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত ব্যক্তির নাম গোলজার হোসেন। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা থাকার দাবি তুলে জানাজা ও দাফনের কার্যক্রমে আপত্তি জানান। এতে কিছু সময়ের জন্য জানাজা বিলম্বিত হয়।
প্রত্যক্ষদর্শী হযরত মিয়া বলেন, জানাজায় কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
তবে মৃত ব্যক্তির ভাগিনা সাইফুল ইসলাম বলেন, বিষয়টির সমাধান হয়েছে। সায়েম প্রধান এ ঘটনায় উপস্থিত লোকজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিল। বহুবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় বিষয়টির সমাধানের জন্য তিনি কথা বলতে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা আগামী রোববারের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে বিষয়টির নিষ্পত্তি হয়।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD