রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ  সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত

সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত ব্যক্তি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
ভুক্তভোগীর কিশোরীর দাদি  নাসিমা বেগম
জানান, তার নাতিন ও ছেলেকে নিয়ে তাদের সংসার। পুত্রবধু তার ছেলেকে রেখে চলে যাওয়ার পর তাদের সংসারে বিপর্যয় নেমে আসে।  তার ছেলেও সংসারে অমনোযোগী হয়ে পড়ে। তিনি মানুষের বাড়িতে কাজ করে এ সংসার চালান। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করে। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা তার নাতিনকে বাজার থেকে আসা-যাওয়ার পথে খাবার ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল।
রোববার সকালে খামারে তার ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী  বিষয়টি তার পরিবারকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয়রা বিকেলে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওয়াসিকার মোল্লাকে গ্রেফতার করে নিয়ে আসে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক  এইচ এম মো. জসীমউদ্দিন বলেন,ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD