শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক পড়ে নিষিদ্ধ যুবলীগের মিছিল বের করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে এ মিছিল করে ।  মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের পুত্র মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানে সমর্থকরা মিছিলটি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া মিছিলে শতাধিক নেতাকর্মীকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় আওয়ামী লীগ,শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা শুভ শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি  নাই ও জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তবে, মিছিলকারীদের কারো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে আওয়ামী যুবলীগের এ মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরতরা অবগত নন বলে জানিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মো. শামীম শেখ বলেন,মিছিল সম্পর্কে তারা  জানেন না। খোজ নিয়ে জানার চেষ্টা করবেন।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার  বলেন, সকাল থেকে কাঁচপুর অবস্থান করছেন। তার এরিয়া কোনো মিছিল হয়নি বলে দাবি করেন। কাঁচপুর হতে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কাঁচপুরের একাংশ সিদ্ধিরগঞ্জ পড়েছে। সেখানে মিছিল হয়েছে কিনা  তথ্য নিচ্ছি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী জানান, মিছিলের কোনো পোস্ট এখনো পাননি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়ে থাকে। মিছিল সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD