মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার চট্টগ্রামে বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে—হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম  সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি. আর বিলকিস সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, প্রতারক ট্রাক চালক গ্রেপ্তার গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’

সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকেৃতদের বিরুদ্ধে উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে। গত সোমবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁও উপজেলার নানাখি এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা কর ছিলেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD