বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম ও আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মদিন উপলক্ষে নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে দোয়া মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগষ্ট) বাদ আসর দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এ-উপলক্ষ্যে দিনব্যাপী কোরান তেলোয়াত করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সদ্য সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন  বাংলাদেশের একতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হয়েছেন তবুও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক চুল বিচ্যুত হয়নি।স্বৈরাচারদের সাথে কোনদিন আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকার পরিকল্পিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’কে হত্যা করেছে।

আরো বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ। দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো:মুসা, মো: মিঠু, রাসেল আহম্মেদ মনির, ইমন, ওসমান গনি, কুতুবউদ্দিন, আকরাম পলাশ, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, রাজীব, খোকন গাজী, জসিম, ইসলাম, নাহিদ পারভেজ, নিপু, সোহেল শেখ সহ শতাধিক নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD