রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক গ্যাস সঙ্কট নিয়ে বিকেএমইএ এর বিলের কিস্তি সহ ৬ দাবি বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতা বুলবুল হত্যায় মামলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব- এমপি মান্নান সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও জানালার গ্রীল লুটে নেওয়ার অভিযোগ

প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব- এমপি মান্নান

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার  আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
প্রধান অতিথি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে নারায়ণগঞ্জ থেকেও এসপি, ডিসি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। বর্তমান সময়ে গ্রাম এলাকা থেকে পড়াশোনা করে অনেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবসহ উচ্চপদস্থ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মের শক্ত ভিত গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর- এ ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​শিক্ষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি এবার আপনাদের থেকে শিক্ষার মান কেমন হয় তা সরাসরি দেখবো। সোনারগাঁওয়ের কোন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা কে কত নম্বর পেল, কোন স্কুলের রেজাল্ট ভালো হলো বা খারাপ করলো এবং কতগুলো বৃত্তি পেল তা কঠোরভাবে তদারকি করা হবে। সোনারগাঁওয়ে ১১৩টি প্রাইমারি স্কুল আছে, আমি চাই প্রতিটি স্কুলের সাথে পড়ালেখার একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হোক।
​শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা যদি শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়ে মনে করে লেখা-পড়া না করান, তবে আমাদের আগামী প্রজন্ম শিক্ষিত হবে না। জোরজবরদস্তি বা অত্যাচার করে ছাত্র-ছাত্রীদের শেখানো সম্ভব নয়, আপনাদের মন থেকে এই দায়িত্ববোধ অনুভব করতে হবে। আপনারা আন্তরিকভাবে পড়ালেখা করালে আমার পক্ষ থেকেও আপনাদের প্রতি বিশেষ সু-দৃষ্টি থাকবে।
​সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও ঝরে পড়া রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশসেরা শিক্ষক ও বিভাগীয় সেরা শিক্ষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD