সোনারগাঁও নিউজ
৫ নভেম্বর ২০২৬ , ৩:১২ পিএম
প্রিন্ট সংস্করণ


ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি খুলনা স্টেডিয়াম থেকে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনের পরপরই নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ের দাবা ইভেন্টের বাছাই পর্ব উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়।
সদর উপজেলা থেকে জেলা পর্যায়ের জন্য চারজন দাবাড়ুকে নির্বাচিত করা হয়। বালিকা বিভাগে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা যে নাহার চেস একাডেমির একজন দাবা শিক্ষার্থী এবং দাপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির জারা চৌধুরী নির্বাচিত হয়।
অপরদিকে বালক বিভাগে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির মোঃ রাফ রাফিন সরকার দিহান এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের হাজী আওলাদ হোসেন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির সাহারিয়ান সাহাত সাবিত।
এসময় ভেন্যুতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। জেলা পর্যায়ে উন্নীত হওয়া ক্ষুদে দাবাড়ুদের সাথে কথা বলেন তিনি। সবশেষে একটি ফটোসেশানে অংশ নেন।











