পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সোনারগাঁও পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে বা প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
অসহায় ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।