বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

ঈদ পুনর্মিলনী দাবা প্রতিযোগিতায় হাইস্কুলে সুদিন ও প্রাথমিকে মাহরাস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমি আয়োজিত ঈদ পুনর্মিলনী দাবা প্রতিযোগিতায় শনিবার হাইস্কুল বিভাগে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির আমিনুল হাসান সুদিন চ্যাম্পিয়ন হয়েছে। তার সংগ্রহ ৭ খেলা ৬ পয়েন্ট। এ গ্রুপে ৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আরিয়ান সামির আনান।
অপরদিকে প্রাইমারি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হেরিজেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র তালিব আহমেদ মাহরাস। তার সংগ্রহ সাড়ে ৩ পয়েন্ট। প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার অর্জন করেছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির নুসরাত হাসান নাবা। আনানের সমান সংখ্যক ৫ পয়েন্ট সংগ্রহ করে হেড টু হেড প্রক্রিয়ায় পিছিয়ে পড়ে তৃতীয় হয়েছে নাবা।
চলতি এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত দুইটি আন্তর্জাতিক টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করায় নাহার চেস একাডেমির পক্ষ থেকে একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী ফিদে মাস্টার মনন রেজা নীড়কে ফুল ও উপহার দিয়ে সম্মাননা জানান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমি।
শনিবার বিকেল ৩ টায় নাহার চেস আয়োজিত ঈদ পুনর্মিলনী দাবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের কৃতি দাবাড়– নীড়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রাউন্ট সিমেন্টের প্রকৌশলী মোঃ আসাদ্জ্জুামান তুহিন ও সাংস্কৃতিক কর্মী ও ক্রীড়ানুরাগী নাজিম রেজা।
শহরের আমলাপাড়ায় অবস্থিত নাহার চেস একাডেমির ক্রীড়া আয়োজিত এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়– নাজমুল হাসান রুমি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD