সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

কাচঁপুরে স্বর্ণের কারিগর হত্যায় মামলা দ্বিতীয় স্ত্রীকে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অন্ডকোষে আঘাত করে শাহজাহান নামের এক স্বর্ণলংকার তৈরির কারিগরকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বড় বোন রাজিয়া বেগম বাদি হয়ে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমকে আসামী করে এ মামলা দায়ের করেন। শনিবার সকালে দ্বিতীয় স্ত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এদিকে নিহত শাহজাহানের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলে নিহতের লাশ গ্রহন করেন তার বোন রাজিয়া বেগম। লাশ গ্রহনের পর চাঁদপুরের শাহরস্তি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে।
নিহত শাহজাহান চাঁদপুরের শাহরাস্থি এলাকার মৃত শহীদ ভান্ডারীর ছেলে। তিনি বর্তমানে কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি কাঁচপুর লাভলি সিনেমা হলের সামনে একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় রহিমা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কাঁচপুরের বাসায় শাহজাহানের প্রথম স্ত্রী রোজিনা বেগম প্রায় যাতায়ত করতেন। শুক্রবার দুপুরে প্রথম স্ত্রী রোজিনা বেগম বাসায় এসে শাহজাহানের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ছোট স্ত্রী রহিমা বেগম এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসায় এসে তার স্বামীর সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি শুরু করে। বড় স্ত্রী রোজিনা বেগম তাদের ঝগড়া থামাতে না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনার জন্য বাহিরে যান। পরে ঘরে এসে শাহজাহানের লাশ পড়ে থাকতে দেখে। বড় স্ত্রী রোজিনার দাবি তার স্বামীকে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম অন্ডকোষে আঘাত করে হত্যা করেছে। পরে তাকে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওই সময় ঘটনাস্থল থেকে দুই স্ত্রীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। প্রথম স্ত্রী রোজিনা বেগম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত না থাকায় তাকে রাতেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অপর দিকে নিহত শাহজাহানের পাশ্ববর্তী কনফেকশনারী দোকানের কর্মচারী আলমগীর হোসেন জানান, শাহজাহান শান্ত প্রকৃতির ছিলেন। তিনি কারো সঙ্গে ঝগড়া বিবাদে ছিলেন না। দীর্ঘ ৪ বছর ধরে তার দোকানের পার্শ¦বর্তী দোকানের কর্মচারী হিসেবে কর্মরত রয়েছি। তাকে কখনো খারাপ বলে মনে হয়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, স্বর্ণের কারিগর হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ মামলায় একজন আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে  শনিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD