বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃতিত্বপূর্ণ সফলতার জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানালেন এমপি লিয়াকত হোসেন খোকা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩ এর ফুটবল খেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রাচীনতম বিদ্যাপীঠ সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর মেয়ে ফুটবল দলের বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে ঢাকা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর বিভাগের সাথে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ উপজেলা পর্যায়ে ফাইনালে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

জেলা পর্যায়ে সেমিফাইনালে বন্দর উপজেলাকে ৩/০ গোলে হারিয়ে ফাইনালে উঠে । পরে ফাইনালে রূপগঞ্জকে ৩/০ গোলে হারিয়ে জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়।

এই কৃতিত্বপূর্ণ সফলতায় নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গর্বিত হয়ে সোমবার ছুটে আসেন সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে। ছাত্রীদের এই কৃতিত্বপূর্ণ আবদানে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সফলতায় আমি মুগ্ধ। তোমাদের সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা নিয়ে তোমাদের যখন যা প্রয়োজন হবে আমি তা পূরণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি দোয়া করি তোমরা আগামীতে আরোও ভালো খেলা উপহার দিতে পরবে এবং সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর সুনাম অব্যাহত রাখবে।

তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে তাদের খোজঁখবর নেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD