শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

জামপুরে আগুনে পুড়ে বসতবাড়ি ভূষ্মিভূত, চেয়ারম্যানের সমবেদনা 

 

নিজস্ব প্রতিবেদক,  জামপুর :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় আগুনে পুড়ে বসতবাড়ি ভূষ্মিভুত হয়েছে।

রোববার রাতে ওই গ্রামের ভ্যান চালক মো. ইয়াছিন মিয়ার বাড়িতে আকষ্মিকভাবে আগুন লেগে বসত বাড়ি পুড়ে যায়। আগুনে দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়াও তার দুই ছেলের ঘর আংশিক পুড়ে যায়।

সোমবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ইয়াছিন মিয়া জানান, রোববার রাত ৯ টার দিকে হঠাৎ আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে যায়। বর্তমানে আমি খোলা আকাশের নিচে বাস করছি। পুনরায় ঘর নির্মাণের আমার সামর্থ্য নেই। সকলের নিকট সহযোগীতা কামনা করছি।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। পাশাপাশি তাকে সরকারি সহযোগিতার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাবর আবেদন করিয়েছি। সকলকে অসহায় পরিবারকে সহযোগিতা আহবান করি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD