বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

জামপুরে টাইলসবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে টাইলসবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের হেলপার মো. সায়মন (২৪) দগ্ধ হয়েছেন। তার দু’হাত পুড়ে যায়। মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় এই ঘটনা ঘটে। আহত সায়মন বগুড়া বাড়ি। তার পিতার নাম মো. সেলিম মিয়া।  নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার শিল্পনগরী মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রাত পৌনে ১০ টার দিকে ট্রাকটি এশিয়ান হাইওয়ে শিংলাবো এলাকায় পৌঁছালে দুবর্ৃূত্তরা চলন্ত অবস্থায় ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়। এসময় ট্রাক চালক দ্রæত নেমে যেতে পারলেও তার হেলপারের দুই হাত দগ্ধ হয়। স্থানীয়রা হেলপার সায়মনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকে লাগা আগুন নেভাতে সক্ষম হয়।

পুলিশ জানান, দগ্ধ হেলপার সায়মন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। কারা, কীভাবে ট্রাকে আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এটি রাজনৈতিক সহিংসতার বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। জড়িতদের সনাক্তের কাজ চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD