বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

থানা থেকে লুট হওয়া ৭ টি সাউন্ড গ্রেনেড সোনারগাঁও থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ এর ৫ আগষ্টে থানা থেকে লুট হওয়া ৭ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে সোনারগাঁও পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে উদ্ধার করা হয়।

নরসিংদীর শিবপুর ইটাখোলা থেকে ছিনতাই হওয়া তেল উদ্ধার করতে এসে এ সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। এসময় পুলিশে হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা যায়নি।

আজিজুল ইসলাম সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে গত ১৬ এপ্রিল একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন বিশ্লেষণ করে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়। পরে রোববার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়। পরে লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের ৫ তলা বাড়ির নীচ তলায় অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৫ আগস্টে বিভিন্ন থানা লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মাহবুব সরকার বলেন, আজিজুল হামছাদী এলাকার ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পন্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁও থানা এলাকায় তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থানা লুটের সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। সাউন্ড গ্রেনেড গুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা সনাক্ত করা হবে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD