সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে অপহৃত কিশোরী ৩৭ দিন পর উদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরীকে অপহরণের ৩৭দিন পর উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণকারী শাহিন মির্জা পালিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে ইকরা মনি (১৬) কে ১০ ফেব্রæয়ারী  সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা  মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত। পরে  বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরী ইকরা মনিকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD