বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউ ইয়ার রেপিড দাবা প্রতিযোগিতায় মনিরুল ও নাবা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমি আয়োজিত নিউ ইয়ার রেপিড দাবা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সৈয়দ মনিরুল হক। নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন মনিরুল ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। রানার আপ হয়েছেন মোঃ শাহজাহান। তাঁর সংগ্রহ ৭ পয়েন্ট।

অপরদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা। নাবার সংগৃহীত পয়েন্ট সাড়ে ৫। ৩ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন একই স্কুলের অষ্টম শ্রেণির মোঃ রাহিব রহমান।

শুক্রবার শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোঃ আব্দুর রশিদ, মোঃ শহীদুল ইসলাম স্বপন ও মোঃ দবির হোসেন।

নারায়ণগঞ্জ জেলার শীর্ষ ৫ জন এবং নাহার চেস একাডেমির শীর্ষ ৫ ক্ষুদে দাবাড়ুসহ মোট ১০জন প্রতিযোগী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা মোঃ আব্দুর রহমান এবং মোঃ আমজাদ হোসেন শামীম।
খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD