বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর দৃঢ় মনবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ হয়েছে – মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ
 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। টার্নেল হবে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। এজন্য জনগণকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবান জানান মেয়র আইভী।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের প্রাপ্ত থেকে অসুস্থ পাঁচ সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠান ও মৌসুমী ফল উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমূখ।
নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে মেয়র আইভী বলেন, ভারি শিল্প প্রতিষ্ঠান গুলো শীতলক্ষ্যাকে হত্যা করছে। এই নদীকে রক্ষা করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জ সদর থেকে আড়াই হাজার উপজেলা পর্যন্ত নৌ পর্যটন রুট তৈরি করারও তাগিদ দেন মেয়র আইভী।
পরে অসুস্থ ৫ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাষ্ট্রের ৯ লাখ টাকা চেক বিতরণ করা হয়। পরে অতিথিসহ অনুষ্ঠানে আগত সাংবাদিকরা স্বপরিবারে মৌসুমী ফল উৎসবে অংশ নেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD