রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আ’লীগ সরকারের নির্মিত বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেনি বিএনপি ও প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আওয়ামীলীগ সরকারের নির্মিত বিজয় স্তম্ভে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেনি বিএনপি অঙ্গ সংগঠন  ও প্রশাসন। সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবসে প্রশাসনের গাফিলতিতে বিজয় স্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে উপজেলা চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। তবে বিজয় স্তম্ভে সোনারগাঁওয়ের দুটি সাংবাদিক সংগঠন, লোক কারুশিল্প ফাউন্ডেশন  ও একটি কলেজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সোনারগাঁও উপজেলার বীর শহীদদের স্মরণে ২০১৫ সালে মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকায় শহীদ মজনু পার্কে র্নিমিত হয় বিজয় স্তম্ভ। এটি নিমার্নের পর থেকে বিজয় ও স্বাধীনতা দিবসে এখানেই বিএনপি আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেছেন। কিন্তু এ বছর প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে ৫২ সালের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত নেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান পুষ্পস্তবক অর্পন উপ-কমিটি ও বিজয় দিবস প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন।

এদিকে বিজয় স্তম্ভে গিয়ে দেখা যায়, শহীদ মজনু পার্কে বিজয় স্তম্ভে ধূলাবালির আস্তর পরে রয়েছে। কোন ধরনের পরিস্কার পরিচ্ছন্নতাও করা হয়নি। মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ফুল না দিয়ে ভাষা শহীদদের জন্য র্নিমিত শহীদ মিনারে ফুল দেয়ায় সোনারগাঁয়ের সুশীল সমাজও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি,আওয়ামী লীগ সরকার বিজয় স্তম্ভ নির্মাণ করায় শ্রদ্ধা দিতে চাননি। এ শহীদ মিনারও আওয়ামীলীগ সরকার নির্মাণ করেছেন। এখানে কেন দিলেন এটা কোন কারণ হতে পারে না। যে স্থানে শ্রদ্ধা দেওয়ার কথা সেখানেই দেওয়া উচিত।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বিজয় দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন দৃষ্টি কটু। বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন বিজয় স্তম্ভেই করা উচিত। এড়িয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আওয়ামীলীগ ও তাদের দোষরা এ বিজয় স্তম্ভ নির্মাণ করেছেন। তাই বিজয় স্তম্ভে শ্রদ্ধা দেওয়া হয়নি। তাছাড়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুধু আমাদের এখানে শ্রদ্ধা জানানো হবে জানিয়ে দিয়েছে প্রশাসন।

বিজয় দিবস উদযাপনে পুষ্পস্তবক অর্পন উপ-কমিটির আহবায়ক ও এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ বলেন, রাজনৈতিক নেতা আপত্তিতে উপ- কমিটির সদস্যদের সিদ্ধান্তে বিজয় স্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে শহীদ মিনারে জানানো হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকলের একমত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এ সিদ্ধান্ত নেন। তাছাড়া পুস্পস্তবক অর্পণ উপ-কমিটির কাছে রাজনৈতিক দলের নেতারা বিজয় স্তম্ভে শ্রদ্ধা দিতে আপত্তি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD