বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বারদীতে লায়ন বাবুলের নতুন চেয়ারম্যান হিসেবে  দায়িত্ব গ্রহন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুলের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এড. সামছুল ইসলাম ভূঁইয়া।
নব-নির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সদস্য দীপক কুমার বনিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম, বারদি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জহিরুল হক, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার চালী ভাংগা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ সভাপতি রাশেদউদ্দীন মঞ্জু।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
বারদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল ইবু, জাকির হোসেনসহ বারদি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যগন। অনুষ্ঠানে বারদী ইউনিয়ন আওয়াাামীলীগের নেতৃবৃন্দ ও  এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে নব নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD