মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

মহাসড়ক থেকে প্রাইভেটকারযোগে অটোযাত্রীর ৭ লাখ ৪০ হাজার টাকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকারযোগে অটোরিকশা গতিরোধ করে অটো যাত্রীর কাছ থেকে ছিনতাইকারীর ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ে নেয়।  মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে ছিনতাইকারীরা অটো যাত্রী রোমা আক্তার কাছ থেকে এ টাকা ছিনতাই করে। এঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভূক্তভোগী রোমা আক্তার সোনারগাঁ পৌর এলাকার গোয়ালদী গ্রামের মো. মামুন মিয়ার স্ত্রী।

ভূক্তভোগী রোমা আক্তার সোনারগাঁও নিউজকে জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ইসলামি ব্যাংক থেকে গতকাল মঙ্গলবার সকালে তিনি জমি ক্রয়ের বায়না দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি তার বড় বোন জামাই পলাশ আহম্মেদকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়ে ঋণের ১০ হাজার টাকা কিস্তি পরিশোধের জন্য ব্র্যাক এনজিওতে যাচ্ছিলেন। পথে তার বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর  ব্র্যাক এনজিও কার্যালয়মুখী রাস্তায় পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের পথ গতিরোধ করে সাথে থাকা ৭ লাখ ৪০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী সোনারগাঁও নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে মহাসড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন, ছিনতাইয়ের খবর শুনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রুত ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার সনাক্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD