মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

লাঙ্গলবন্দ স্নান ঘাট পরিদর্শনে পুলিশের দুই  কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী ৮  এপ্রিল  মহাতীর্থ নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঘাট ও সার্বিক পরিদর্শন করেছেন   নারায়ণগঞ্জের  পুলিশ সুপারের অতিরিক্ত দুই পুলিশ কর্মকর্তা।
রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং  অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোঃ আমির খসরু (অপরাধ) স্নানঘাট, পূজা মন্ডপ, পূণ্যার্থীদের থাকার জায়গা , গাড়ি পার্কিংয়ের জায়গা, পানি বিদ্যুৎ নিয়ে আলোচনা করেন এবং পরিদর্শন করেন।
জানা গেছে ৮ এপ্রিল ২০২২ ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ  শুক্রবার দিবাগত রাত ৯ টা ১১ মিনিট  হইতে শনিবার গতরাত ১১ টা পর্যন্ত  চলবে এ উৎসব। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো পুণ্যার্থী এসে পুণ্যস্থান করেন বলে জানা যায়। তাই সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে রাখেন, অস্থায়ীভাবে মেডিকেল টিম থাকেন এখানে।
 আরো জানা যায় যে, পুরো এলাকাটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবেন, শুধু তাই নয় ১২০০ পুলিশ সহ র্যাবের টহল টিম, এস বি, ডি এস বি, এন এস আই, আনসার সহ সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
পুলিশ কর্মকর্তাদের পরির্দশনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের  চেয়ারম্যান  মাকসুদ হোসেন মাকসুদ,বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,  নারায়ণগঞ্জ জেলা পুলিশের টি আই মোঃ আব্দুল করিম শেখ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাংগঠনিক সম্পাদক রিপন দাস সহ আরো অনেকে ।
এসময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা জানান,  কোনরকম বিশৃঙ্খলা হবে না এবারের তীর্থস্থানে, কারণ এবারের লগ্নে পূণ্যার্থীদের হাতে অনেক সময় রয়েছে তারা যথেষ্ট সময় পাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD