বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে অবস্থিত উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যত্মিক গুরু লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের নাগ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। তিরোধান উৎসব আগামী ১লা জুন থেকে শুরু হবে।
সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন, বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দেসহ কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তিরোধান উৎসব সফল করার লক্ষ্যে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আশ্রম এলাকায় মেলা বন্ধ ও আশপাশের দোকান পাট থেকে চাঁদা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত  গ্রহন করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এ বছরও হিন্দু সম্প্রদায়ের পূর্জা অর্চনা নির্বিঘ্নে করতে কোন প্রকার মেলা বসার অনুমতি দেওয়া হয়নি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD