সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম  সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি. আর বিলকিস সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, প্রতারক ট্রাক চালক গ্রেপ্তার গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুননির্মাণের দাবিতে মানববন্ধন ও র‌্যালী জামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  কামরুজ্জামান গ্রেপ্তার ৫ দিন ধরে সোনারগাঁওয়ের কিশোর নিখোঁজ পিরোজপুরে মো. রফিকুল ইসলামের উঠান বৈঠক ও দোয়া সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট

শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুলগামী শিশুরা। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়াম এ খেলা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিশুদের জন্য  অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
শিশুদের উৎসাহ প্রদান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে উপস্থিত হয়ে ফুটবল ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সচিব।
এছাড়া সোনারগাঁওয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক অনুষ্ঠান “বহিরাঙ্গন” অনুষ্ঠিত হয়
উপজেলা পরিষদের মিলনায়তনে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির অনুষ্ঠান সভাপতিত্ব করেন । এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শাহ আলম ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁও, সহকারী কমিশনার (ভূমি) ,  রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ জনগণ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD