শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ গ্রামের পানি নিষ্কাশনে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে ৫ গ্রামের মানুষ।
রোববার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর,নয়াপুর উত্তর পাড়া মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল, কোষাদক্ষ মোঃ আরিফ, সমাজ সেবক মোঃ রুহুল আমিন।মানববন্ধনে কয়েকশত নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়াসহ বক্তারা বলেন,আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে যে কালভার্টটি আছে এটি শত বছরের পুরোনো একটি কালভার্ট। যেই কালভার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয়। তিনি বলেন, মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ভরাট করে ফেলেছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী কালভার্ট টি এখানে বিদ্যমান আছে। রাস্তার ওপাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি খালও রয়েছে। যদি কালভার্টটি বন্ধ করে দেয়া হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। এই কালভার্টটির মাধ্যমে আমাদের পাঁচ গ্রামের যত পানি আছে পানিগুলো নিষ্কাশিত হয়। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এই শত বছরের পুরোনো কালভার্টটিকে সংরক্ষণ করে যাতে রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য কিন্তু একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে শত শত মানুষকে পানিবন্দী করা যাবে না।
বক্তারা আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষিকাজ ও পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য অনেক খাল খনন করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন করে দেশের কাজ শুরু করেছেন।
গ্রামবাসী জানান, কালভার্ট ও খাল বহাল রাখার জন্য ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট আবেদন করা হয়। পরে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওই এলাকার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD