বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

বিলুপ্ত প্রায় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের মাধ্যমে সোনারগাঁওয়ের গৌরবোজ্জল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সংগঠক রোকেয়া আক্তার, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন, আব্দুস সাত্তার প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD