মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

ঐতিহাসিক গাদিরে খুম দিবসে জাতীয় সেমিনার ও সুফিধারা উৎসব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষে জাতীয় সেমিনার ও সুফিধারা উৎসব পালিত হয়েছে। সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগ ও আয়োজনে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই সেমিনার ও উৎসব পালিত হয়।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট শিল্পপতি মাকসুদুল ইসলাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন মাঝি, উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা খোরশেদ মুজিব। বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট এ্যটর্নি জেনারেল সারোয়ার এ রত্নাজী, পশ্চিমবঙ্গ (ভারত) মেদেনিপুরের শহিদুল্লাহ আহমদ, সূফীবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরী, যুগ্ম মহাসচিব মাও: মহিউদ্দিন, সামসুজ্জামান চৌধুরী সজিব, নুরুল আবছার তৈয়বী, হাফিজুল আবেদিন রাসেল।
অনুষ্ঠানে মহানবী (সাঃ)’র বিদায় হজ্বের ভাষন ও ঐতিহাসিক গাদিরে খুম নামক স্থান এবং শের এ খোদা মাওলা আলী (রা:)কে নেতা নির্বাচন করে যাওয়ার ইতিহাস নিয়ে গভীর আলোকপাত করা হয়।
আরো উপস্থিত ছিলেন (এস এস এফ বি)র নির্বাচন কমিশনার কামরুজ্জামান সালাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন (এস এস এফ বি)র যুগ্ম মহাসচিব সাংবাদিক মাহবুবুল ইসলাম (সুমন শাহ্) এড: নাসিম, হারুন অর রশিদ, সুফি জহিরুল হক, ইউসুফ রহমান কাদরী, জসিম উদ্দিন ওয়ায়েসি, মুহসিন শাহ্, সুফি রাসেদুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জাতীয় সেমিনারের পর  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সুফিধারার মনোজ্ঞ গান পরিবেশন করেন আগত সুফি শিল্পিবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD