রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

সোনারগাঁওয়ে আইনজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক আইনজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আব্দুর রহিম নামের আইনজীবির বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটনায়। ডাকাতদল বাড়ির সবাইকে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় বুধবার সকাল ১০ টার দিকে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবি আব্দুর রহিম  সোনারগাঁও নিউজকে বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখোশধারী একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেধে নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণসহ প্রায় ২৫ লাখ টাকারও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, মসজিদ নির্মাণের রড ক্রয় করার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল। মুখোশধারী পাঁচজন ডাকাত তাদের কক্ষে প্রবেশ করে। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল পিস্তল। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলে। তবে ডাকাতরা আমাদের কাউকে হতাহত করেনি। আমাদের সামনেই আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, ডাকাতির খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহন করে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD