শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা। সোনারগাঁওয়ের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনের সাথে বৈঠকে এ আশ্বাস দেন।
সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সাথে নির্বাহী অফিসার কার্যালয়ে এ বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, থানা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা প্রমুখ।
বৈঠকে বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর বিভিন্ন স্থানের মতো সোনারগাঁওয়েও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনা অনাকাঙ্খিত। আগামী দিনগুলোতে সোনারগাঁয়ের আইন শৃঙ্খলা বজার রাখার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে চাই। অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে প্রশাসনের পাশাপাশি তারাও দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত দিন