বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে আওয়ামীলীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়,ফলের, মিষ্টির দোকানসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার সেগুফতা মেহনাজ, সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ উচ্ছেদ অভিযানে অংশ নেন। গত ১২ ফেব্রুয়ারী এসব দোকান পাট উচ্ছেদ করা হয়েছিল। গত তিন মাসের ব্যবসাধানে পুনরায় দখল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তর পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালীরা। আওয়ামী লীগের শাসন আমলে একটি গ্রুপ মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামীলীগের সেই গ্রুপ পালিয়ে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি গ্রুপ একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। প্রশাসন এ চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী সমাধান না করে উচ্ছেদ করায় ব্যবসায়ীরা তাদের সংসার চালাতে টাকার বিনিময়ে মহাসড়কের ফুটপাতে দোকান অবৈধভাবে গড়ে তুলছেন।
অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করে। আর স্থানীয় প্রভাবশালীদের সাথে সড়ক ও জনপদ অধিদপ্তর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে মাসোয়ারা পেয়ে থাকেন ।
তারা আরো জানান, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যান অপরদিকে, প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দাে দোকান দিতে উঠে-পড়ে নামেন। জায়গার অগ্রিম বাবদ ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা আর দৈনিক ১শ টাকা থেকে ১৫শ’ টাকা ভাড়া বাবদ আদায় করেন। ভাঙা গড়ার খেলায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হলেও লাভবান হন স্থানীয় প্রভাবাশালীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তায় আগেও উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিন মাসের ব্যবধানে দখল হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অভিযোগ রয়েছে। প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্ধের চেষ্টা করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD