বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে আগুন জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নূরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নূরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ঘন্টাব্যাপী অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীরা চরম ভোগান্তীতে পড়েন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রধানের নেতৃত্বে যুবশক্তির নেতা জাহিদুল হক বাধনসহ ছাত্রঅধিকার পরিষদ ও যুবশক্তির নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নূরুল হক নূরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
পরে কাচঁপুর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে আন্দোলনকারীরা ফের মাহাসড়ক অচল করে দেওয়ার হুমকি দেন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানি বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD