বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন -এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোনারগাঁওয়ে  এ বছর ২৪ হাজার ৭৬৪ জন মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা দেয়া হবে।
রোববার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে সোনারগাঁও জি আর ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, মো: শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা:মো:হাসমত উল্লাহ , মেডিকেল অফিসার ( ডিজিস কন্ট্রোল)। আরও উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কিশোর কিশোরী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক জানান,টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD