বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন, খাদিজা আক্তার, মো. রাশেদ, লেখক রোকেয়া আক্তার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নাগরিক জীবনের অপরিহার্য দুইটি অবকাঠামো হচ্ছে পার্ক, ওয়াক-ওয়ে। সোনারগাঁও পৌরসভায় নাগরিকদের জন্য এই ধরণের কোনো ব্যবস্থা নাই। সুস্থ্য থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা প্রত্যহ হাঁটার পরিবেশ পাচ্ছে না। এজন্য প্রাচীন জনপদ পানাম নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশ দিয়ে ওয়াক-ওয়ে নির্মাণ এবং মারিখালি নদের উদ্ধবগঞ্জ শ্বশানঘাট থেকে দৈলেরবাগ এলাকা পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের দাবী জানান।
বক্তারা আরও বলেন, ওয়াক ওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে, অন্যদিকে এ জলাধারগুলোও দখলমুক্ত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD