মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

সোনারগাঁওয়ে কমলা রানী ও সাগর দিঘি কিসসা পালার আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কমলা রানী ও সাগর দিঘি পালা গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুর পঙ্খী লোকজ মঞ্চে এ পালা গানের আসর অনুষ্ঠিত হয়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নবম দিনে এ পালা গানের আসর হয়। মঞ্চে পালা গান পরিবেশন করেন কুদ্দুস বয়াতি ও তার দল ।
এর আগে  ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে ‘ কিসসা পালার বয়াতি ও পরিবেশনায়  বহুমাত্রিক চরিত্রের বিস্তার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের   রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক মাসুদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার।
ফাউন্ডেশনের আগত দর্শনার্থী, ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পালা গান উপভোগ করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐহিত্যকে পুনরুদ্ধার করার লক্ষে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রযুক্তির যুগে পালা গানের আসর আর তেমন দেখা যায় না। ফাউন্ডেশন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ঐহিত্য নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় ঘটিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD